রাজধানীর মগবাজার রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, মগবাজার রেলক্রসিং বটতলা এলাকায় রাস্তায় চলাচলের সময় দ্রুতগামী ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। পরে পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। নিহতের পরনে ছিল প্যান্ট, গেঞ্জি ও পুরোনো সোয়েটার।

এমবি