রাজবাড়ীতে ২ দিন ধরে নিখোঁজ রয়েছেন ভাজনচালা হাফেজিয়া মাদ্রাসার ছাত্র মো. ওমর ফারুক শেখ (১১)। ওমর জেলা সদরের আলীপুর ইউনিয়নের আলাদীপুর গ্রামের বাবর আলী শেখের ছেলে।
ওমরের চাচা মো. আমজাদ হোসেন জানান, ওমর ফারুক রাজবাড়ী ভাজনচালা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। ২৯ আগস্ট সকালে মাদ্রাসা থেকে ছুটি নিয়ে সে বাড়িতে আসে। ওই দিন বিকাল ৩টার দিকে বাড়ি থেকে আবারও মাদ্রাসার উদ্দেশে রওনা হয়। কিন্তু সন্ধ্যা পর্যন্ত সে মাদ্রাসায় না পৌঁছানোয় মাদ্রাসার অধ্যক্ষ ওমরের বাবা মো. বাবর আলীকে ফোন করে বিষয়টি জানান। ওমরের বাবা ঢাকায় গাড়ি চালান। তিনি বাসায় ফোন করে ওমরের কথা জানতে চান।
ওমরের নিখোঁজের বিষয়টি জানাজানি হলে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তার খোঁজ করেন। কিন্তু ২ দিনে তাকে পাওয়া যায়নি।
তিনি আরও জানান, ওমর আনুমানিক ৪ ফিট লম্বা। গায়ের রং ফর্সা, মিডিয়াম স্বাস্থ্য। তার পরনে ছিল খয়েরি রংয়ের পায়জামা-পাঞ্জাবি, মাথায় টুপি ও গায়ে ইসলামি ওড়না (হাজি রুমাল)।
এ ব্যাপারে শনিবার ওমরের চাচা মো. আমজাদ হোসেন রাজবাড়ী সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন (জিডি নং- ১১৬২)।
ওমরের সন্ধানদাতাকে তার পরিবার ০১৭২৯-৮০৫৯৭৬/০১৮৩৯৭৩৮৪৬১ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





