ডেঙ্গু জ্বরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুরে সিদ্দিক ও কুষ্টিয়ার ভেড়ামারায় রিনা খাতুন (২৫) নামে আরও দুইজনের মৃত্যু হয়েছে।
গৃহবধূর নাম রিনা খাতুন (২৫)। তিনি ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের কাজীহাটা গ্রামের রায়হান আলীর স্ত্রী।
ফরিদপুরে সিদ্দিক নামে একজন মারা জান। তার বাড়ি মাদারীপুর জেলার রাজহৈর উপজেলার কবিরাজপুর গ্রামে।
আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে ভেড়ামারা চিকিৎসাধীন অবস্থায় রিনা খাতুন তার মৃত্যু হয় সোমবার দিনগত রাতে সিদ্দিকের মৃত্যু হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল আমিন বলেন, রিনা খাতুন তিন দিন আগে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আজ সকালে তিনি মারা যান।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, ওই গৃহবধূর অবস্থা জটিল ছিল। তাঁকে উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দিলেও তিনি সেখানেই ছিলেন।
তিনি স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া একই উপজেলার বাহাদুরপুর এলাকায় বেশ কয়েকজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। মশা নিরোধে স্থানীয় চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিরা কাজ করছেন।
কুষ্টিয়া জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭৫০ ছাড়িয়েছে। এর আগে দৌলতপুর উপজেলার শ্যামনগর গ্রামের জ্যোৎস্না খাতুন (৫৫) ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা যান।
বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত ৫২ রোগী ভর্তি আছে। তাদের বেশির ভাগই দৌলতপুর উপজেলার বাসিন্দা।
ফরিদপুর: ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে মারা যাওয়া ব্যক্তির নাম সিদ্দিক। তার বাড়ি মাদারীপুর জেলার রাজহৈর উপজেলার কবিরাজপুর গ্রামে।
ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত শনাক্ত রোগীর সংখ্যা দুই হাজার অতিক্রম করেছে কয়েকদিন আগেই। গেল ২০ জুলাই থেকে এ পর্যন্ত ফরিদপুরের হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ২১৮৭ জন। এরমধ্যে সুস্থ রোগীর সংখ্যা ১৬২৬ জন। বর্তমানে ভর্তি রয়েছেন ১৯৪ জন ডেঙ্গু রোগী।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো.এনামুল হক আরটিভি অনলাইনকে জানান, গেল ২০ জুলাই থেকে এ পর্যন্ত ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট ২১৮৭ জন ভর্তি হয়েছিলেন। এর মধ্যে গেল ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছে ৪৫ জন ডেঙ্গু রোগী।
বর্তমানে ভর্তি আছেন ১৯৪ জন। এছাড়া ১৬২৬ জন রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। ৩৬০ জনকে ঢাকায় রের্ফাড করা হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি হিসেবে শিশুসহ এ পর্যন্ত আটজন ডেঙ্গু রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
এএস





