রাজধানীর মাতুয়াইলে একটি প্যাকেজিং কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে মাতুয়াইলের কোনাপাড়ায় টিনশেড কারখানাটিতে আগুন লাগে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার।

তিনি বলেন, আগুনের লাগার খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং পরে আরও পাঁচটি ইউনিট কাজ করছে।

শাহজাহান সিকদার বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।

এমআর