সিরাজগঞ্জের শাহজাদপুরে পিকআপ ভ্যানচাপায় দুই অটোরিকশার ভ্যানআরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশা ভ্যানের চালকসহ আরো তিনজন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে ভ্যানচালক আফসার আলীর অবস্থা আশঙ্কাজনক।

নিহতরা হলেন- পারকোলা গুচ্ছগ্রামের চান্দু শেখের স্ত্রী  কাজলি বেগম(৬০) এবং মৃত আনিস  শেখের স্ত্রী সালেহা খাতুন(৪০)। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুন্নবী প্রধান জানান, আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উল্লাপাড়া থেকে পাবনাগামী একটি পণ্যবোঝাই পিকআপ ভ্যান বগুড়া নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুর উপজেলার পারকোলা এলাকায় পৌঁছে যাত্রীবোঝাই একটি অটোরিকশা ভ্যানকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই ২ জন নিহত হন। আহত হয় চালকসহ আরো ৩ জন। এদের মধ্যে ভ্যানচালক আফসার আলীর অবস্থা আশঙ্কাজনক। ভোরে ৪ জন যাত্রী নিয়ে ভ্যানচালক উল্লাপাড়া থেকে শাহজাদপুর যাচ্ছিল।

পুলিশ পিকআপ ভ্যানটি আটকালেও চালক ও হেলপার পলাতক রয়েছে। নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমআর