গাজীপুরের কালিয়াকৈরে তেলিরচালা এলাকায় ট্রাকচাপায় অটোরিকশা আরোহী দুই নারী নিহত হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায় পুলিশ।

নিহতরা হলেন, কালিয়াকৈর উপজেলার মৌচাক কামরাঙ্গীরচালা এলাকার ইউনুছ আলীর স্ত্রী তমিরন বেগম ও স্থানীয় এটিএস অ্যাপারেল লিমিটেড কারখানার শ্রমিক আছিয়া বেগম।

কোনাবাড়িতে অবস্থিত সালনা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মজিবুর রহমান জানান, রোববার বিকেলে কোনাবাড়ি এলাকা থেকে অটোরিকশাযোগে কালিয়াকৈরের মৌচাকের দিকে যাওয়ার পথে পেছন থেকে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই স্থানীয় কামরাঙ্গারচালা গ্রামের গৃহিনী তসিরন নেছা (৫০) নিহত ও আনুমানিক ২৫ বছর বয়সী অজ্ঞাতনামা নারী মারা যান। এতে অটোচালক আহত হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। তবে কাভার্ডভ্যানটি পালিয়ে যেতে সক্ষম হয়।

এএস

এএস