সৌদি আরবের দাম্মামে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুমিল্লার জিয়াউর রহমান ও আবু মুসা, নিসা মিয়া, ফেনীর মীর রহমান এবং চাঁদপুরের আবু মোল্লা।

তবে কীভাবে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। নিহতদের লাশ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস এ ঘটনার সত্যতা স্বীকার করছে। এ দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি ছাড়াও একজন পাকিস্তানির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

কেএইচ