সৌদি আরবের মিনার একটি উপত্যকা থেকে এক বাংলাদেশি হাজির গলিত লাশ উদ্ধার করা হয়েছে। বাংলাদেশি ওই হাজি পথ হারিয়ে হজের সময় ওই উপত্যকায় চলে গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। আজ রোববার আরব নিউজের এক খবরে এ কথা বলা হয়েছে। খবর প্রথম আলো।
আরব নিউজের খবরে বলা হয়, সৌদি এক নাগরিক গত মঙ্গলবার মিনার কিং খালেদ সড়কের পাশে আল মুআইসেম উপত্যকায় একটি গলিত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। ওই লাশের পরনে ইহরামের কাপড় ছিল। লাশের হাতে বাধা আইডি ব্রেসলেট দেখে জাতীয়তা বাংলাদেশি নিশ্চিত করা হয়। তবে তাঁর নাম কী তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
দ্যা ব্যুরো অব ইনভেস্টিগেশন অ্যান্ড পাবলিক প্রসিকিউশন এবং মক্কার পুলিশ বাংলাদেশির গলিত লাশ উদ্ধারের ব্যাপারটি তদারকি করছে।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, হজের সময় ওই হাজির মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের জন্য মক্কার বাদশাহ ফয়সাল হাসপাতালে ওই বাংলাদেশির মরদেহ রাখা হয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ ও সময় জানা যাবে।
গত শুক্রবার সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ সাংবাদিকদের জানিয়েছেন, মিনায় পদদলিত হয়ে নিহত বাংলাদেশি হাজির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯ জনে। আর নিখোঁজ আছেন ৯০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সৌদির বাংলাদেশ দূতাবাস ও হজ অফিসের কর্মকর্তারা।
গত ২৪ সেপ্টেম্বর শয়তানকে পাথর মারতে যাওয়ার পথে মিনায় পদদলিত হয়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশের হাজিরা মারা যান। সৌদি আরব এখন পর্যন্ত ৭৬৯ জন হাজির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। দেশটি বলেছে এ সময় আহত হয়েছেন আরও অন্তত আট শতাধিক। অবশ্য হাজির মৃতের সংখ্যা নিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে। ইরান বলেছে পদদলিত হয়ে মৃতের সংখ্যা ২ হাজার হবে। ভারত ও পাকিস্তানের কাছে সৌদি সরকারের দেওয়া তালিকায় এক হাজার ১০০ থেকে এক হাজার ২০০ হাজির মৃত্যুর কথা বলা হয়েছে।
এআই
মিনায় বাংলাদেশির গলিত লাশ উদ্ধার
সৌদি আরবের মিনার একটি উপত্যকা থেকে এক বাংলাদেশি হাজির গলিত লাশ উদ্ধার করা হয়েছে। বাংলাদেশি ওই হাজি পথ হারিয়ে হজের সময় ওই উপত্যকায় চলে গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। আজ রোববার আরব নিউজের এক খবরে এ কথা বলা হয়েছে।
ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত
মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২৬টির বেশি সামরিক ঘাঁটি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েক বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি।
হজযাত্রীদের আটকে থাকা ১০ কোটি টাকা ফেরত পেয়েছে বাংলাদেশ
২০২৬ সালের হজ মৌসুমে ৩৪০ জন বাংলাদেশি হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের কথা উল্লেখ করে সৌদি আরবে আটকে রাখা ৩০ লাখ ৯১ হাজার ২৪৩ রিয়াল ফেরত পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১০ কোটি ২৩ লাখ টাকা।
মক্কা চুক্তিতে যোগ দিতে পারে মধ্যপ্রাচ্যের আরেক দেশ
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানকে নিয়ে গঠিত প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার বিষয়টি বিবেচনা করছে সিরিয়া। এ নিয়ে বর্তমানে আলোচনা চলছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি।
ইয়েমেন নিয়ে সত্য হচ্ছে রাসুল (সা.)-এর ভবিষ্যদ্বাণী
সৌদি আরব ও ইয়েমেনের সংঘাত, মধ্যপ্রাচ্যে ক্ষমতার লড়াই এবং সাম্প্রতিক সামরিক অস্থিরতার প্রেক্ষাপটে মুসলিম বিশ্বে নতুন করে আলোচনায় এসেছে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রায় দেড় হাজার বছর আগের একটি প্রসিদ্ধ ভবিষ্যদ্বাণী ও দোয়া। ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই হাদিসের বক্তব্য এবং বর্তমান ভূরাজনীতির সমীকরণ নিয়ে রাজনৈতিক ও ধর্মীয় মহলে চলছে নানামুখী বিশ্লেষণ।
তেলের দামে বড় পতন
মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমে আসার প্রভাবে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনের শুরুতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ১ শতাংশ কমেছে। তবে সৌদি আরবে হুথিদের নতুন হামলায় পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
















