বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখে এসেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
রোববার বিকালে ৪টা ২৫ মিনিটে বঙ্গবন্ধু মেডিকেলে পৌঁছে ডি ব্লকের দোতলায় কার্ডিওলজি বিভাগে যান রাষ্ট্রপতি। সেখানে করোনারি কেয়ার ইউনিটে ভর্তি আছেন হৃদরোগে আক্রান্ত কাদের। এরআগে বেলা সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রী সেখানে যান। রাষ্ট্রপতির কয়েক মিনিট পর স্পিকার শিরীন শারমিন চৌধুরীও হাসপাতালে পৌঁছান।
বঙ্গবন্ধু মেডিকেলে আইসিইউতে রয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার অবস্থা 'সঙ্কটজনক' বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এমআর





