ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ ডিবি অফিস কার্যালয় সংলগ্ন হিমু আড্ডা রেস্টুরেন্টে বৃহস্পতিবার রাত ৮টার দিকে ভাংচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা।

প্রায় ত্রিশ মিনিটের অতর্কিত আক্রমণে খরিদ্দারসহ পথচারিরা দিক বিদিক ছোটাছুটি শুরু করে। সন্ত্রাসীরা নগদ প্রায় অর্ধ লাখ টাকা লুঠপাট করে এবং প্রায় ছয় লক্ষ টাকার ক্ষতি করে পালিয়ে যায়।

জানা যায়, হিমু আড্ডার সত্ত্বাধিকারী হলেন শহর ছাত্রলীগের সভাপতি আব্দুলাহ্ আল-মামুন আরিফ।

ঘটনার সংবাদ পেয়ে পুলিশ সুপার মঈনুল হকের নির্দেশে ডিবি ওসি ইমারত হোসেন গাজী, কোতোয়ালী মডেল থানার ওসি আবু মো. ফজলুল করিম নের্তৃত্বে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

এদিকে এমন তাণ্ডবের ফলে আব্দুলাহ্ আল-মামুন আরিফ প্রশাসনের ব্যর্থতার কথা উল্লেখ করে ময়মনসিংহের জিরো পয়েন্টে এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন।

তিনি অবিলম্বে চৌরা সেলিম সহ সন্ত্রাসীদের গ্রেফতারের জোড় দাবি জানান। পরে এক প্রতিবাদ মিছিল বের হয়ে ময়মনসিংহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ওএইচ/ এআর