নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে গাইবান্ধায় শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পযর্ন্ত আধাবেলা হরতাল পালন করছে জেলা ছাত্রশিবির।

এর আগে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানান ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা শাখার প্রচার সেক্রেটারী মোশারফ হোসেন।

গাইবান্ধা জেলা শাখা শিবিরের সভাপতি আবু হাশেম জানান, সদর উপজেলার পশ্চিম থানার সভাপতি মো. রায়হানুল ইসলাম রায়হান ও

পলাশবাড়ী পূর্ব থানার সভাপতি মো. আলমগীর কবীর ও শিবিরকর্মী মো. ফারুক মিয়া এবং মো. সাকিবকে গ্রেফতারের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এআর