রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক জেএমবি সদস্যসহ ৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার ১৩টি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও রাজপাড়া জোনের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম এবং রাজশাহীর পুলিশ সুপার (এসপি) নিসারুল আরিফ ।
তারা জানান, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের অনেকেই বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।
এমই





