গ্যাস ও বিদ্যুতের অযৌক্তিক দাম বৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি।
শনিবার বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত নগরীর চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এ বি সিদ্দিকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাগরিক কমিটি সহসভাপতি রফিউর রাব্বি, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক লক্ষী চক্রবর্তী।
মানববন্ধনে বক্তারা বলেন, গ্যাসের ঠিকাদারি প্রথা বাতিল করতে হবে। এই ঠিকাদাররা অবৈধ সংযোগ স্থাপন করে রাজনৈতিক দুর্বৃত্তদের সহায়তায় কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। যার ফলে সরকার আয় থেকে বঞ্চিত হচ্ছে। আর সাধারণ জনগণ বিল পরিশোধ করেও গ্যাস পাচ্ছে না।
জেআই





