ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়রকে পূর্ণ মন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপনর জারি করেছে মন্ত্রীপরিষদ বিভাগ।
এছাড়াও নারায়ণগঞ্জের সিটি মেয়র সেলিনা হায়াত আইভিকে উপমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে।
আজ (মঙ্গলবার) এ প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রিপরিষদ সচিব মো. সফিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) সাঈদ খোকন ও দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) আনিসুল হক দায়িত্ব পালন করছেন। তারা এতো দিন প্রতিমন্ত্রীর মর্যাদা পেতেন।
এসএম





