আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সব নির্বাচনী পোস্টার, ফেস্টুন অপসারণের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

আজ বুধবার সকালে নির্বাচনী পোস্টার অপসারণ কাজ উদ্বোধনের সময় তিনি এ ঘোষণা দেন।

সাঈদ খোকন বলেন, নির্বাচনে প্রার্থীরা পোস্টার-ফেস্টুন ও ব্যানারসহ নির্বাচনী প্রচার সামগ্রী ব্যবহার করেছেন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যাবতীয় পোস্টার সামগ্রী অপসারণ করবে ডিএসসিসি। এই সময়ের মধ্যে উত্তর সিটি করপোরেশনও কাজ করবে।

মেয়র সাঈদ খোকন বলেন, এই সময়ের মধ্যে ডিএসসিসির একার পক্ষে সব পোস্টার অপসারণ কিছুটা কঠিন হবে। তাই নির্বাচনে যারা অংশ নিয়েছেন তাদের ও রাজনৈতিক দলকে অনুরোধ করছি আপনারা আমাদের সাহায্য করবেন। আমরা সবাই মিলে এই শহরকে সুন্দর করে নগরবাসীকে উপহার দিতে চাই।

এমআর