নড়াইল পৌরসভাকে আদর্শ পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী নড়াইল জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু বিশাল শোডাউন দিয়েছেন।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ স্টেডিয়াম হতে শো-ডাউন শুরু হয়ে পৌর এলাকা ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।

আশিকুর রহমান মিকু একাধারে সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ভারপ্রাপ্ত মহাসচিব ও বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রিড়া সংগঠক পরিষদের মহাসচিব সহ বিভিন্ন পদে সফলতার সাথে দ্বায়িত্ব পালন করে আসছেন।

আশিকুর রহমান মিকু’র শোডাউনে জেলা আওয়ামী লীগ, মহিলা লীগ, যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও ছাত্র লীগের নেতা-কর্মীরা যোগদান করেন।

শো-ডাউন হতে তার মনোনয়নের জন্য জোরালো দাবি তুলে শ্লোগান দেয়া হয়। জেলা আওয়ামী লীগের একটি বড় অংশ তার মনোনয়নের পক্ষে কাজ করছেন।

হুমায়ুন/এমবি