রাজধানীর পুরানা পল্টনে একটি ভবনে আগুন লেগেছে। মঙ্গলবার সকালে সাড়ে ৯টার দিকে পুরানা পল্টনের নূরজাহান ভবনে এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের অপারেটর আতিকুর রহমান জানান, ওই ভবন থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। তবে ভবনের মূল ফটকে তালা লাগানো থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে প্রবেশ করতে পারছেন না।

আগুন নিয়ন্ত্রণে ফায়র সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে বলেও জানান তিনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

এআই