বেনাপোলে ৫৬জন নারী-পুরুষকে আটক করেছে বিএসএফ। অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করে বিএসএফ।
আজ রোববার রাত পৌঁনে ১১টার দিকে তাদের আটক করে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ২৬ বিজিবির লেফট্যানেন্ট কর্ণেল জাহাঙ্গীর হোসেন।
তিনি জানান, তারা ভারতে অবৈধভাবে প্রবেশ করে বিভিন্ন স্থানে কাজ করতো পরে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করে বিএসএফ, পরে তাদের আটকের পর আমাদের কাছে হস্তান্তর করেন তারা।
তাদের বাড়ি যশোর, সাতক্ষীরা খুলনা গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায়।
এসএইচ





