নাটোরের একটি পুকুর থেকে মুখে এসিডদগ্ধ এক নারীর (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে ওই নারীর পরিচয় নিশ্চিত করা যায়নি।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের মুন্সীবাঁশবাড়িয়া পাতুনীয়া গ্রামে এ ঘটনা ঘটে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, স্থানীয়রা পুকুরের পানিতে ভাসমান অবস্থায় ও মুখে এসিডদগ্ধ এক নারীর মৃতদেহ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে নিয়ে আসে।
ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





