লালমনিরহাটের দহগ্রামে নিরীহ ৯ জন লোককে আজ সীমান্ত লংঘন মামলায় চালান দেয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের বাবা পলাতক বলে মসজিদের ঈমাম ছেলে আর ছেলে পলাতক বলে বৃদ্ধ বাবাকে অন্যায় ভাবে আটক করে।

তাদেরকে ১৯৫২ সালের ৪ এর ১ ধারায় সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ মামলা দেয়া হয়েছে বলে পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) অবনি শংকর জানান।

গত পরশু পানবাড়ি সীমান্তে গরু আনতে গিয়ে বিএসএফের রাবার বুলেট গুলিতে আব্দুল খালেকসহ দু’জন আহত হয়।রংপুরে চিকিৎসা নিতে গেলে সেখানে বিজিবি ও পুলিশ পানবাড়ী নুরল হকের ছেলে খালেককে আটক করে রাখে। ঘটনাটি ঘটে রোববার ভোরবেলা মেইনপিলার ৮১৩ সীমান্তে।

এ ঘটনায় বিজিবি পাটগ্রাম থানায় একটি মামলা করে গুলিতে আহত খালেককে ১০ নম্বর আসামী করে।পানবাড়ী এলাকার ৩ জনসহ ৯ জন নামজাদা আসামী এবং অজ্ঞাত আরও ২১ জনকে উল্লেখ করা হয়েছে।

অথচ গরু প্রতি সাড়ে ৪ হাজার টাকা চাঁদাবাজীর হোতারা যারা দহগ্রাম বিজিবি, পুলিশের নামে চাঁদাবাজী করল তারা ধরা ছোঁয়ার বাহিরে। এদের মধ্যে রেজা,তাহের, ফকির ও গুলিতে আহত খালেক প্রকৃত গরু ব্যবসায়ি।

পাটগ্রাম বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্তে বিএসএফ গরুর ছাড়পত্র দিয়ে গরু দিলে নেয়া যাবে কিন্তু সীমান্ত অতিক্রম করে ভারতে গরু আনতে যাওয়া যাবে না। বাড়ীতে থাকা অসহায় নিরীহ লোকদের ধরে এনে মামলা দেয়া অনৈতিক কর্ম কান্ড কি না তা পুলিশ বিজিবি ভাল জানে।সচেতনমহল সমাজে কি করছে? নীরবে কাঁদছে মানবতা!

এদিকে, দহগ্রামে তিস্তায় চোরাচালান ঠেকাতে গিয়ে বিজিবি সদস্য সুমন মিয়া ডুবে মারা যাওয়ার ঘটনায় দহগ্রামের সাবেক চেয়ারম্যান হাবিবুর, নুরু, তৌজুল চৌকিদার, সাইবালী, তালেব, ময়নুল, খয়েজসহ আরও  অনেককে রংপুর বিজিবি ব্যাটালিয়নে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় বলে দহগ্রাম চেয়ারম্যান কামাল হোসেন প্রধান জানান।

এদের মধ্যে গত সোমবার বিজিবি কর্মকর্তাদের সামনের ঘটনা সরেজমিন স্বাক্ষী দিতে গিয়ে তৌজুল চৌকিদার তিস্তায় লাফ দিয়ে এখন পর্যন্ত নিখোঁজ বলে জানায় এলাকাবাসী। এ ঘটনায় দহগ্রামে চাপা ক্ষোভ বিরাজ করছে।

দোহা/এমবি