অবশেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব অধ্যাপক মাওলানা সালাহউদ্দিন ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়মিত মসজিদে গিয়ে নামাজ আদায় করার আহ্বান জানিয়েছেন ।

রোববার ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জাতীয় মসজিদে আয়োজিত মিলাদ মাহফিলে তিনি এ আহবান জানান।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) সুষ্ঠুভাবে উদযাপনের জন্য ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ ও শোভাযাত্রা একদিন এগিয়ে নেওয়ায় তিনি সংগঠনটির প্রতি ধন্যবাদ জানান।

খতিব সালাহউদ্দিন বলেন, `আজ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী হওয়া সত্ত্বেও কর্মসূচি একদিন এগিয়ে নিয়ে নবীর (সা.) প্রতি, ধর্মের প্রতি শ্রদ্ধা জানানোয় তাদেরকে ধন্যবাদ।`

তিনি ছাত্রলীগ নেতাকর্মীদেরকে নিয়মিত মসজিদে গিয়ে নামাজ আদায় করার আহ্বান জানান।
উল্লেখ্য, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ৪ জানুয়ারি হওয়া সত্ত্বেও একই দিনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হওয়ায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি একদিন এগিয়ে নেয় সংগঠনটি। এর অংশ হিসেবে শনিবার দেশজুড়ে সমাবেশ ও শোভাযাত্রা করেছে ছাত্রলীগ।

একে