কুমিল্লা সদর উপজেলার সাতরা এলাকায় পারিবারিক কলহের জের ধরে দুই শিশুসন্তানকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে তাদের বাবা ফরিদ উদ্দিন (৩৫)।
সোমবার সকালে এ ঘটনা ঘটে। গুরুতর আহত মো. আদি (৫) ও মোছা. অন্তুকে (৩) আশঙ্কাজনক অবস্থায় সোমবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা ফরিদ উদ্দিনকে আটক করে পুলিশে দিয়েছে।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার এসআই শামীম হোসেন জানান, ফরিদ উদ্দিন সাতরা এলাকার ভাড়াটিয়া। তার বাড়ি কুমিল্লার মুরাদনগরে। পারিবারিক কলহের জের ধরে তিনি দুই শিশু সন্তানকে সকাল সাড়ে ৭টার দিকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন। তাকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমএম





