মনোনয়নপত্র প্রত্যাহার না করায় কুষ্টিয়ার কুমারখালী শহর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাকারিয়া খান জেমসসহ ৬ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খান জানান, আগেই ঘোষণা ছিল পৌরসভা নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে কিংবা বিপক্ষে কাজ করলে তাদের বহিষ্কার করা হবে। রবিবার রাতে উপজেলা আওয়ামী লীগের জরুরি সভা করে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কুদ্দুসসহ ৬ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

এমএম