চট্রগ্রাম নগরীর সদরঘাট এলাকার বাংলাবাজার ঘাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ সোমবার বিকালে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে।
ঘটনাস্থল থেকে অস্ত্রসহ মো. রিয়াজ নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সদরঘাট থানার এসআই শিমুল দাশ বলেন, বাংলাবাজার ঘাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয় । এর জের ধরে শ্রমিকরা লাইটার জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ করে বিক্ষোভ করে। এক গ্রুপের শ্রমিকরা মিছিল বের করলে সাঈদ ও ইদ্রিস গ্রুপের লোকজন হামলা চালায়।
এ সময় দুর্বৃত্তরা গুলি ছুড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। সদরঘাট থানার ওসি মর্জিনা আক্তার জানান, ঘটনাস্থল থেকে রিয়াজকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে ।
মাসুম/এমই





