এ সময় আহত হয়েছেন তিন পর্তুগীজ নাগরিক। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহতরা হলেন- শাহিনুর রহমান (২৭) ও ইব্রাহীম আখন্দ (৪১)। শাহিনুরের বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জের দক্ষিণ বালুখণ্ডে ও ইব্রাহীমের বাড়ি মাদারীপুরের রাজৈর থানায়।
দুর্ঘটনার পর স্থানীয় জিএনআর পুলিশ ও চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা তাদের মৃত ঘোষণা করেন।
নিহত দুই প্রবাসীর মরদেহ সান্তারাইম সেন্ট্রাল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তাদের মরদেহ দেশে পাঠানোর বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে বাংলাদেশ দূতাবাস ও লিসবনের কমিউনিটির নেতারা কাজ করছেন।
এন





