রাজশাহীর বিসিক শিল্পনগরীতে ব্যাটারিচালিত অটোকার তৈরির কারাখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এনা গ্রুপের সহায়তায় দক্ষিণ কোরিয়ার কার প্রস্তুতকারি জিনওয়া, বিএমজি ও কে আর ডব্লিউ প্রতিষ্ঠানের প্রতিনিধি দল রবিবার কারখানা তৈরির স্থান পরিদর্শন করেন।

পরে দুপুরে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় এনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এনামুল হক সাংবাদিকদের জানান, আগামী বছরের জুন মাস নাগাদ তারা অটোকার তৈরি শুরু করবেন। এখানে তৈরি অটোকারগুলি মূলত বিদেশে রফতানি করা হবে। এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে ইউরোপের বাজারকে। কারটিতে উন্নতমানের লিথিয়াম ব্যাটারি সংযুক্ত থাকবে। যা একবার চার্জ দিলে ১০০ কিলোমিটার চলবে। যাতে খরচ পড়বে ১৮ হাজার ডলার (বাংলাদেশী মুদ্রায় সাড়ে ১২ লাখ টাকা)।

মতবিনিময় সভায় কোরিয়ান প্রতিনিধি দলের সদস্য বিএমজি কোম্পানির প্রেসিডেন্ট কিম কেনসিয়াব, কে আর ডব্লিউ কোম্পানির প্রেসিডেন্ট চৈই শাংহুন ও জিনওয়া কোম্পানির চেয়ারম্যান কো ওংডেওসহ রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সকল সদস্য এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জেআই