বেনাপোল সীমান্তের পুটখালী এলাকা থেকে ভারতে পাচারকালে ২ মেয়ে শিশুকে উদ্ধার করেছে বিজিবি। সোমবার রাত ৮টার দিকে তাদের উদ্ধার করা হয়। এই সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
আটক দু'জন হলেন কিশোরগঞ্জ জেলার পটিয়াদীড় থানার লোহাজড়ী এলাকার মৃত আইনউদ্দিন এর মেয়ে খাদিজা আক্তার (১৫) ও একই এলাকার মুনজিল হোসেনের মেয়ে বিউটি(১২)।
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক তারিকুল হাকিম জানান, সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল সীমান্তের পুটখালী বিওপির টহল দল কর্তৃক পুটখালী পশ্চিমপাড়া হতে ভারতে পাচারকালে এ দুই শিশুকে উদ্ধার করা হয়েছে। ২ শিশুকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।
নাসির/এমএনজে





