কুমিল্লা বিজিবি কর্তৃক একটি ৯ মি. মি. পিস্তল (মেড ইন ইউএসএ), একটি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি এবং ৪ রাউন্ড কার্তুজসহ একটি দেশীয় পাইপগান পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে।
বৃহস্পতিবার সকালে বিজিবির অতিরিক্ত পরিচালক উপ-অধিনায়ক মোহাম্মদ আতাউল্লাহ জামী কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে।
প্রেস বিজ্ঞপ্তি উল্লেখ করা হয় বুধবার রাত ৮টায় ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মোখলেসুর রহমানের নির্দেশনায় নায়েব সুবেদার মো. আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে একটি টহল দল কুমিল্লা জেলার কোতয়ালী থানার অর্ন্তগত শ্মশান ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় সেখান থেকে তারা একটি ৯ মি. মি. পিস্তল (মেড ইন ইউএসএ), একটি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি এবং ৪ রাউন্ড কার্তুজসহ একটি দেশীয় পাইপগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। এ ব্যাপারে কোতয়ালী থানায় মামলা প্রক্রিয়াধীন।
এআর





