পবিত্র হজ ও নবী (স.) সম্পর্কে কটাক্ষ করে বক্তব্য দেয়ার প্রতিবাদে ঝিনাইদহ শহরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির।
দুপুর ১২টার দিকে এইসএসএস সড়কে ঝিনাইদহ শহর শিবিরের সেক্রেটারি আনোয়ারুল ইসলামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিল থেকে লতিফ সিদ্দিকীর গ্রেফতারের দাবি জানানো হয়।
অপরদিকে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার হরিনদিয়া মাদ্রাসায় বৈঠক করার সময় ছয় শিবিরকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুর ২টার দিকে বৈঠক করার সময় তাদের গ্রেফতার করা হয়।
এরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার চান্দেরপোল গ্রামের শিহাব, কোটচাঁদপুর উপজেলার কাগমারী গ্রামের মামুন হোসেন, তালসার গ্রামের রেজাউল, বলাবাড়িয়া গ্রামের মিশন, আব্দুল্লাহ আল মামুন ও মামুনশিয়া গ্রামের হাসান আল মামুন।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম শাহিন জানান, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে দুপুর ২টার দিকে ওই ৬ শিবিরকর্মীকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারদের আদালতের মাধ্যমে বুধবার বিকালে জেলহাজতে পাঠানো হয়েছে।
জেআই





