সাভারের আশুলিয়ায় আগুনে পুড়ে গেছে একটি ঝুটের গোডাউন। শুক্রবার সকালে আশুলিয়ার জামগড়ার কাঁঠালতলা এলাকার ঝুট ব্যবসায়ী আব্দুল মালেকের ঝুটের গোডাউনে আগুনের এই ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, সকাল ৮টার দিকে ঝুট ব্যবসায়ী আব্দুল মালেকের ঝুটের গোডাউনের ভেতরে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয়রা ডিইপিজেডের ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত জানা যায়নি।
প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
আগুনে কয়েক লাখ টাকার ঝুট কাপড় পুডে গেছে বলে দাবি করেন ঝুট ব্যবসায়ী আব্দুল মালেক।
কেএইচ





