লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় সুফিয়া বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (৫ জুন) বিকালে বুড়িমারী স্থলবন্দর দাখলি মাদ্রাসার পাশে এ দুর্ঘটনা ঘটে। মৃত্যু সুফিয়া বেগম বুড়িমারী ঘঅটের পাড় এলাকার করিম উদ্দিনের স্ত্রী বলে জানা গেছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) ফিরোজ কবির জানান, সুফিয়া বেগম ওই এলাকায় পাথর কুড়াতে থাকে। ওই সময় একটি ট্রাক পিছন থেকে তাকে ধাক্কা দিলে ঘঠনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও ট্রাকের  চালক পালিয়ে গেছে।

এমই