বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি নাছির উদ্দিন আহমেদ পিন্টুর লাশ ঢাকায় এসে পৌঁছেছে।
রোববার রাত পৌনে ১২টায় রাজশাহীতে তার প্রথম জানাজা শেষে লাশ নিয়ে ঢাকা রওয়ানা দেয়া হয়। সোমবার সকালে লাশ এসে পৌছে।
২০ দলীয় জোট নেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পিন্টুর কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করবেন।
এআর





