মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) নয়াদিল্লির হায়দরাবাদ হাউজে দুই দেশের প্রধানমন্ত্রীদের এই শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে মঙ্গলবার সকালে রাষ্ট্রপতি ভবনে পৌঁছালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় তাকে লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার দেওয়া হয়।

ভারতের রাষ্ট্রপতি ভবনে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে আলাপকালে শেখ হাসিনা বলেন, বন্ধুত্বের মাধ্যমে সব সমস্যার সমাধান করা যায়।

ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, আমরা একে অপরকে সহযোগিতা করছি।

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ৪ দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এইচএন