বন্দরনগরী চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে জামায়াতের ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার (২৬ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে থানার ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডের অদুরপাড়া এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মোনাফ।

তিনি বলেন, সোমবার দিবাগত রাতে থানার অদুরপাড়া এলাকার জামায়াতের একটি বাসায় গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে ১৯ জামায়াত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নেতাকর্মীদের বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

এইচএন