রাজশাহীতে কন্যা শিশুদের জন্য নিরাপদ বিদ্যালয় প্রচারাভিযান বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
সোমবার (১১ এপ্রিল) শহরের স্থানীয় একটি সম্মেলন কক্ষে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।
এতে মোহনপুর উপজেলার বাকশিমইল, ধুরইল, জাহানাবাদ, মৌগাছি, চারঘাট উপজেলার সরদহ ও ভায়ালক্ষীপুর ইউনিয়নের ৫২ জন স্বেচ্ছাসেবী এবং ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেয়।
প্রশিক্ষণে ছেলে ও কন্যা শিশুদের সমান সুবিধা, ন্যায়বিচার ও অর্থনৈতিক সুযোগ নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। যা বর্তমান সরকারের নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্ম পরিকল্পনা ২০১৩-২০২৫ বাস্তবায়নসহ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২০৩০ (এসডিজি) অর্জনে কার্যকরী ভূমিকা রাখতে পারে।
দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর রাজশাহী অঞ্চলের এরিয়া কো-অর্ডিনেটর সুব্রত কুমার পাল প্রশিক্ষণেরর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন। প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্টের প্রশিক্ষণ বিভাগের প্রোগ্রাম অফিসার তনুজা কামাল, ইয়ুথ মোবিলাইজেশন ইউনিটের আমজাদ রাজিব ও আশিকুর রহমান সজিব।
ওএফ





