নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০টি গাড়ি ভাঙচুর করেছে অবরোধকারীরা। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
বৃহস্পতিবার রাত দেড়টার দিকে রূপগঞ্জ উপজেলার নলপাথর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নলপাথর এলাকায় একদল অবরোধকারী অবস্থান নিয়ে হিউম্যান হলার (লেগুনা) ও মালবাহী ট্রাকসহ অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করে।
এসময় অবরোধকারীরা এশিয়ান হাইওয়ের (বাইপাস) ওপর টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। পরে পুলিশ এসে ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।
জেএ





