বেনাপোল ইমিগ্রেশন পুলিশের এএসআই রাকিবুল হাসানের স্ত্রী জান্নাতুল ইসলাম তৃপ্তি’র ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ।

মঙ্গলবার রাত ৮টার দিকে বেনাপোলের ছোট আঁচড়া গ্রামের ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করে। সে খুলনা মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ নুরুল ইসলামের কণ্যা।

তথ্যানুসন্ধ্যানে জানাযায়, বিগত ১০ বছর আগে রাকিবুল হাসান ও তৃপ্তির মধ্যে প্রেম ঘটিত বিয়ে হয়। পরে তাদের সুখের সংসারে একটি আদরের পুত্র সন্তান জন্মগ্রহণ করে। তাদের সংসারটি দীর্ঘদিন ধরে খুবই ভালোভাবে চলছিল।

মঙ্গলবার রাত ৮টার দিকে তাদের পুত্র সন্তানটি প্রাইভেট শিক্ষকের কাছ থেকে লেখাপড়া শেষে বাড়িতে ফিরে ঘরের দরজা ভিতর থেকে আটকানো দেখে। মা মা বলে অনেকক্ষণ ডাকার পরেও কোনও উত্তর না পেয়ে প্রতিবেশিদের খবর দেয়।

এসময় বেনাপোলে ইমিগ্রেশনে কর্মরত এএসআই রাকিবুলের কাছে ফোন দিলে তিনি বাড়িতে ফিরে আসেন এবং ঘরের দরজা ভাঙ্গেন। এক পর্যায়ে ঘরের মধ্যে সিলিং ফ্যানের সাথে তৃপ্তির মৃত দেহ ঝুলতে দেখতে পায়।

এ বিষয়ে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ মোমিনুল ইসলাম মৃত্যুটিকে অভিমান বলে মনে করছেন। এছাড়া নিহতের স্বামী এএসআই রাকিবুল হাসান অসুস্থ্য থাকায় এ মুহুর্তে কিছু জানা সম্ভব হয়নি এবং তদন্ত স্বাপেক্ষে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।

রাতেই যশোর জেলা এএসপি সার্কেল (ক) মেহেদী হাসান বিষয়টি স্বরেজমিন পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

নাছির/মাহমুদ.