কুমিল্লায় মাদরাসা হোস্টেলে শাহপরান ওরফে ইব্রাহীম (১৩) নামে ৮ম শ্রেণিতে পড়ুয়া এক শিশু শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

মাদরাসা কর্তৃপক্ষের দাবি, শাহপরান আত্মহত্যা করেছে।

পরিবারের দাবি, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ওই মাদরাসার সুপার আলাউদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। শাহপরান জেলার সদর দক্ষিণ উপজেলার জোড়ামেহের গ্রামের কাঁচামালের ব্যবসায়ী মনির হোসেনের ছেলে এবং কোটবাড়িমুড়া দারুল সুন্নীয়া সিনিয়র মাদরাসার ছাত্র ছিল। শুক্রবার বেলা ১২টায়  লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার বিকালে দারুল সুন্নীয়া সিনিয়র মাদরাসা কর্তৃপক্ষ  ছাত্র শাহপরান ওরফে ইব্রাহীমের বাবা মনির হোসেনকে মোবাইল ফোনে তার ছেলে অসুস্থ অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে আছে বলে জানায়। খবর পেয়ে তারা হাসপাতালে ছুটে যান এবং শাহপরানের মরদেহ দেখতে পান। শুক্রবার বেলা ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ সময় মর্গের সামনের রাস্তায় পড়ে শাহপরানের স্বজনরা আহাজারি করছিল।

তারা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ‘শাহপরানকেশ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।’

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার তদন্ত ও লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

এআই