রাজধানীর নাখাল পাড়া এলাকায় ভাড়া বাসায় এক মহিলা আত্মহত্যা করেছেন। জানা গেছে গত রাতে শিয়া মাজারের ঢালে এক এসআইয়ের বাসায় ঐ মহিলা আত্মহত্যা করে।
তার নাম নাজমুন্নাহার কচি (৩০)। জানা যায়, দাম্পত্য কলহের জের ধরেই শনিবার রাতে রান্নাঘরে গলার সাথে রশি পেচিয়ে তিনি আত্মহত্যা করেছেন।
নিহতের স্বামী স্বামী গোলাম সারোয়ার বাচ্চু একজন ডেকোরেটর ব্যবসায়ী। গ্রামের বাড়ি বরিশালের বাউফল থানার পাকঢালে।
নাজমুন্নাহার কচির দুই ছেলে-মেয়ে আছে। ছেলের বয়স আট বছর ও মেয়ে মাত্র দেড় বছর বয়সী।
শনিবার ভোর সাড়ে পাঁচটায় কচিকে ঢামেকে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
[b]ঢাকা,১৬মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ
[/b]
জাতীয়
রাজধানীতে এসআইয়ের বাসায় গৃহবধূর আত্মহত্যা
রাজধানীর নাখাল পাড়া এলাকায় ভাড়া বাসায় এক মহিলা আত্মহত্যা করেছেন। জানা গেছে গত রাতে শিয়া মাজারের ঢালে এক এসআইয়ের বাসায় ঐ মহিলা আত্মহত্যা করে। তার নাম নাজমুন্নাহার কচি (৩০)। জানা যায়, দাম্পত্য কলহের জের ধরেই শনিবার রাতে রান্নাঘরে গলার সাথে রশি পেচিয়ে তিনি আত্মহত্যা করেছেন





