মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রামে বিভিন্ন সংগঠনের কর্মসুচী অনুষ্টিত হয়েছে। সোমবার দিনভর নগরীর বিভিন্ন এলাকায় র‌্যালি ও সমাবেশে করেছে শ্রমিক সংগঠনগুলো।

পাহাড়তলি রেলওয়ে শ্রমিক লীগঃ  শ্রমিকলীগ। পাহাড়তলি রেলওয়ে ওয়ার্কসপ থেকে শুরু হয়ে র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে এক সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিকলীগ নেতা সিরাজুল ইসলাম।

ইষ্টার্ণ রিফাইনারীঃ মে দিবেস চাকুরী স্থায়ী করনের দাবীতে আজও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রামের ইষ্টার্ণ রিফাইনারীতে কর্মরত অস্থায়ী শ্রমিকরা। সকালে মে দিবস উপলক্ষে আয়োজিত বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে রিফাইনারীর গেইটে সমাবেশে মিলিত হয়।

এসময় বক্তারা বলেন বিগত প্রায় ২০ বছর ধরে অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ করছেন তারা। শ্রমিক নিয়োগের ক্ষেত্রে অস্থায়ী শ্রমিকদের দক্ষতার ভিত্তিতে স্থায়ী করার নিয়ম থাকলেও কর্তৃপক্ষ এ নিয়ম মানছেনা ।

সমাবেশে শ্রমিক নেতারা অভিযোগ করে বলেন প্রশাসনের স্বেচ্ছাচারিতার কারণে দীর্ঘ ২০ বছর ধরে কর্মরত শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে।

শ্রমিক নেতারা বলেন, ইষ্টার্ণ রিফাইনারী কর্তৃপক্ষ নিয়ম নীতি লংঘন করে বাইরের অদক্ষ লোক নিয়োগ দিচ্ছে মোটা অংকের আর্থিক লেনদেনের মাধ্যমে।

শ্রমিক ইউনিয়নের সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক জয়নাল আবেদীন,সহ সভাপতি মো. সেলিম,মো. আরাফাত,আবদুল হালিম প্রমুখ।

শ্রমিক দিবস উদযাপন পরিষদ উত্তর চট্টগ্রামঃ শ্রমিক দিবস উদযাপন পরিষদ উত্তর চট্টগ্রামের উদ্যেগে চট্টগ্রাম নাজির হাট সড়কের বড়দিঘিরপাড় চত্বরে শ্রমিক-জনতা সমাবেশে বক্তারা বলেন শ্রমিক-জনতা ঐক্যবদ্ধ ভাবে দেশ গড়তে হবে। আজ শ্রমজীবী মানুষের হাতে হাত রেখে এগিয়ে যাওয়ার দিন। শ্রমিক-জনতার সংহতি প্রকাশের দিন।

শ্রমিক দিবস উদযাপন পরিষদ উত্তর চট্টগ্রামের উদ্যেগে বড়দিঘিরপাড় চত্বরে ১ লা মে সোমবার সকাল ১০টায় আয়োজিত শ্রমিক-জনতা সমাবেশে প্রধান অতিথি ছিলেন নিউজচিটাগাং এর নির্বাহী সম্পাদক মির্জা ইমতিয়াজ শাওন। শ্রমিক দিবস উদযাপন পরিষদ উত্তর চট্টগ্রামের আহবায়ক শ্রমিক নেতা মোহাম্মদ সাহেদ এর সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক শ্রমিক নেতা মোহাম্মদ ইসহাকের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন শ্রমিক দিবস উদযাপন পরিষদ উত্তর চট্টগ্রামের সদস্য সচিব শ্রমিক নেতা পারভেজ চৌধুরী। শ্রমিক-জনতার সমাবেশে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক নেতা মুহাম্মদ সিদ্দিক, শ্রমিক নেতা মুসলে উদ্দিন, শ্রমিক নেতা মো সরওয়ার। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মো: রাইহান, মোহাম্ম সেলিম, সাইফুল পাটোয়ারী, মো হারুন, মুসা মামুন, হারুন খান, মো রমজান, মোহাম্দ সেলিম , মুহাম্মদ দিদার, ইসমাঈল, নাজিম উদ্দিন প্রমুখ।

এমই/মাসুম