রাজধানীর তেজগাঁওয়ে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ(৫৫) নিহত হয়েছেন। নিহত বৃদ্ধের পরিচয় পাওয়া যায় নি।

বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

কমলাপুর রেলওয়ে থানা পুলিশের এএসআই আজিজুল ইসলাম জানান, তেজগাঁও রেলস্টেশনের রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই এক বৃদ্ধ নিহত হন।

তাৎক্ষণীক ভাবে তার নাম-পরিচয় কিছুই জানা যায়নি। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা, ২৪ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ