চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ট্রাক-ভটভটি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১২ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
আজ রোববার সকালে উপজেলার জয়রামপুর গ্রামে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কে ট্রাকের সঙ্গে স্থানীয় যানবাহন ভটভটির সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
চুয়াডাঙ্গার দামুড়হুদা সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. কলিমুল্লাহ বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে ৮জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর ৪ জন মারা যান।
প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুয়ায়ী, হতাহত হওয়া ব্যক্তিরা ভটভটির আরোহী ছিলেন। তাঁরা সবাই শ্রমিক। তাঁদের বাড়ি দামুড়হুদা উপজেলায়।
দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।নিহত ব্যক্তিদের লাশ একই হাসপাতালের মর্গে রয়েছে।
এমবি





