মাগুরায় ট্রাকের চাপায় শফিকুল বিশ্বাস (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: লিয়াকত আলী জানান, মঙ্গলবার (১৩ এপ্রিল) রাত ৮টার দিকে মাগুরা-ফরিদপুর মহাসড়কের ঠাকুর বাড়ি নামক স্থানে ট্রাকের ধাক্কায় শফিকুল বিশ্বাস নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তবে ঘাতক ট্রাকটিকে এখনো সনাক্ত করা সম্ভব হয়নি।

নিহত শফিকুল বিশ্বাস পেশায় একজন লেদ মিস্ত্রি। সে মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী গ্রামের বিশ্বাস পাড়ার মকলেছ বিশ্বাসের ছেলে।

মকলেছের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সাইফুল্লাহ/এমবি