বিএনপি-জামায়াতের অবরোধ-হরতালে সড়ক-মহাসড়কে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা ঠেকাতে আগামীকাল থেকে দেশের ৯৯৩টি পয়েন্টে ১২ হাজার আনসার সদস্য নিয়োগ  দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার সচিবালয়ে মহাসড়ক, নৌপথ এবং রেলপথে যাত্রী ও পণ্য পরিবহন নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান।

সভায় নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, রেলপথ মন্ত্রী মুজিবুল হক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান ও  স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা উপস্থিত ছিলেন।

এ ছাড়াও স্থানীয় সরকার সচিব মনজুর হোসেন, স্বরাষ্ট্র সচিব মোজাম্মেল হক খান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এম এ এন ছিদ্দিক, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) শহিদুল হক ও র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।

জেআই