রাজধানীর সেগুনবাগিচা এলাকায় তোপখানা রোডে হোটেল সম্রাটে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

আজ বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৩টায় আগুন লাগে। পরে ৩০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জিয়াউর রহমান এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।

জিয়াউর রহমান বলেন, ‘আজ বিকেল ৩টা ২০ মিনিটে সেগুনবাগিচার হোটেল সম্রাটের চারতলায় আগুনের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনো আগুনে ক্ষতির পরিমাণ বা আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।’

এদিকে হোটেল সম্রাটে থাকা রংপুর বিভাগ সাংবাদিক সমিতির এক সিনিয়র সদস্য বলেন, ‘হোটেল সম্রাটের চারতলায় বেশ কিছু গোডাউন আছে। সেখানে থাকা একটি গোডাউনে আগুনের ঘটনা ঘটে।’

এএস