ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় অবশেষে রাত ৩ টায় মিরপুর ১৪ নম্বরের ভাষানটেক থানাধীন জাহাঙ্গীর বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের কর্তব্যরত কর্মকর্তা আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুন পুরোপুরি নিভে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ বের করা যাবে। এ ছাড়া আগুনের সূত্রপাত কীভাবে সেটাও এখনো নিশ্চিত নয় ফায়ার সার্ভিস।

এর আগে মিরপুর ১৪ নম্বরে ভাষানটেক থানাধীন জাহাঙ্গীর বস্তিতে রাত দেড়টায় লাগা আগুন একপর্যায়ে ছড়িয়ে পড়ে। সে সময় আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়, বুধবার রাত দেড়টায় আগুনের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ শুরু করে। পর্যায়ক্রমে বাকি ইউনিটগুলোকে যুক্ত করা হয়।

সিআরপি হাসপাতালের পাশে ওই বস্তিতে প্রায় ১ লাখের মতো বাসিন্দা আছে বলে জানিয়েছেন স্থানীয় রোকন উদ্দিন নামের একজন। কীভাবে আগুনের সূত্রপাত তা তাৎক্ষণিক কেউ বলতে পারেননি।

জেড