গাজীপুর জেলার জয়দেবপুরে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে।

শনিবার দুপুরে জয়দেবপুর-পুবাইল সড়কে গাজীপুর সিটি করপোরেশনের নীলেরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছে মোটরসাইকেলের অপর দুই আরোহী।

নিহতের জাহিদ হোসেন (২৪) গাজীপুর সিটি করপোরেশনের বিলাসপুর এলাকার আবুল কালামের ছেলে। আহত সিটি করপোরেশনের ছায়াবিথী এলাকার নাজমুল (২০) ও জনিকে (১৮) ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

জয়দেবপুর থানার এসআই আব্দুল আজিজ ও এলাকাবাসী জানান, জয়দেবপুরগামী সিমেন্ট বোঝাই একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীতগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী তিন যুবক আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জাহিদকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত অপর দুই যুবককে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এমই