নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাহাজ থেকে গম আনলোড করার সময় শীতলক্ষ্যা নদীতে পড়ে রবিউল ইসলাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ১০টায় শীতলক্ষ্যা নদীর সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতুর পাশে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠিয়েছে।

নিহত রবিউল সিরাজগঞ্জ জেলার চৌহালি থানার গর্জাল এলাকার জালাল শিকদারের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই রফিকুল ইসলাম জানান, জাহাজ থেকে গম আনলোড করার সময় রবিউল পা পিছলে শীতলক্ষ্যা নদীতে পড়ে যায়। পরে তার সহকর্মীরা থানায় খবর দিলে রবিউলের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

জারিফ