দিনাজপুরে ৪০ গ্রাম হেরোইন ও ২০ পিস ইয়াবাসহ মোছা. কাজলী (৩৫) ও আনিকা রহমান (৩২) নামে দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

শুক্রবার রাতে শহরের লম্বাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দিনাজপুর র‌্যাব- ১৩ এর মেজর আব্দুল্লাহ আল মাহমুদ রাজু জানান, রাতে অভিযান চালিয়ে চল্লিশ গ্রাম হেরোইন ও ২০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

দিনাজপুর কোতয়ালী থানায় র‌্যাব বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে বলেও জানান মেজর রাজু।

কেএইচ