কক্সবাজারের উখিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬ বোতল বিদেশী মদ সহ ২ পাচারকারীকে আটক করেছে।

উখিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক যায়েদ নুর নাজমুলের নেতৃত্বে একদল পুলিশ সোমবার দুপুরে রত্নাপালং ইউনিয়নের রুহুল্ডার ডেবা এলাকায় অভিযান চালিয়ে ১৬ বোতল বিদেশী মদ সহ ২ পাচারকারীকে আটক করেন।

আটককৃত পাচারকারীরা হলেন রত্নাপালং ইউনিয়নের রুহুণ্ডার ডেবা গ্রামের রফিক আহমদ এর ছেলে আবদুর রহিম (২২) ও একই এলাকার ফরিদুল আলমের ছেলে খুরশেদ আলম (২৪)।

উখিয়া থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান বলেন, আটককৃত মাদক পাচারকারীদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে।

এসএইচ